ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার তাকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে বিষয়টি গোপন রাখে পুলিশ। গতকাল রাতেসঞ্জীব পালকে জেলা পুলিশ লাইনে সংযুক্তির পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, গত রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার গাড়িতে তোলার সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নেন। সাজ্জাদ হোসেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ‘গত রবিবার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়। আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় হঠাৎ তার স্বজনরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে প্রত্যাহার করেন। বর্তমানে আমি জেলা পুলিশ লাইনে আছি।’


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স