ঢাকা | বঙ্গাব্দ

ডিবি প্রধান হলেন ডিআইজি শফিকুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ডিআইজি শফিকুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। 

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

চলতি বছরের ১২ এপ্রিল ডিবিপ্রধামের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স