যুবলীগ নেতা সহ গ্রেপ্তার-২
বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড মেম্বার মাহবুব আলম এবং নাজিম উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাহবুব আলম মেম্বার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে এবং নাজিম উদ্দিন মাহমুদ চাপাতলী এলাকার হাজী রশিদ উদ্দিনের ছেলে।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতকে রবিবার (৩১ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলা আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানিয়েছে।
মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত মহানগর ছাত্রলীগ নেতা উজ্জলসহ আওয়ামীলীগ ও জাতীয় পাটির দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত মাহবুব আলম এবং নাজিম উদ্দিন মাহমুদকে রবিবার দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh
daliykalerbangladesh