ঢাকা | বঙ্গাব্দ

হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জ্যাকসনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, গত শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন জ্যাকসন। দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ও দূতাবাসের লোকজন রোববার বিকেল ৩টায় হোটেলের ওই কক্ষে গিয়ে দেখেন, জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাঁর মরদেহ নিয়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স