ঢাকা | বঙ্গাব্দ

যশোরে যুবককে নির্যাতনের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
যশোরের চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এক যুবককে চোখ-মুখ বেঁধে জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে । আহত  মিকাইল (২৭) ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে। 

হাসপাতালে ভর্তি মিকাইলের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিচিত একই গ্রামের বিপুল , রবিউল, মিজার ও রানা। মিকাইলের গায়ের গেঞ্জি দিয়ে চোখ-মুখ বেঁধে মাথা, পিঠ ও হাতে জিআই পাইপ দিয়ে গুরুতর জখম করে । খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা তাকে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন । পরিবারের দাবি, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স