ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কালের রিপোর্ট

বন্দর বন্দর থানার কল্যান্দী এলাকায় মৎসপুকুর থেকে মাছ চুরি করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায়  মোঃ তানজিল (২২) নামে মৎস পুকুর মালিকের ছেলে বন্দর থানায় অভিযোগ  দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তাদের পুকুরে চুরিকরে  মাছ ধরার প্রতিবাদ করায় তাদের প্রতিবেশী ছবুউল্লাহর ছেলে মোঃ ইমন (২৩), মোঃ সাঈদ (২২) ও তারস্ত্রী  মোসাঃ শান্তা বেগম (৪০) তার চাচাত ভাই আজিজুল হাকিম (২৩) এবং চাচা (আক্তার হোসেন, ৫০) মারপিট করে আহত করে। 

অভিযোগে আরো  উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ০১ নং বিবাদী ইমন মাছ ধরতে গেলে আজিজুল হাকিম তাকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ইমন,ও তার  ভাই সাঈদ ও তার মা শান্তা বেগম ধারালো ছুরি, লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যার ফলে আজিজুল হাকিম গুরুতর আহত হন। একই সময় তার বাবা আক্তার হোসেনকেও মারধরের শিকার হতে হয়। পরে ইমন  দাড়ালো অস্ত্র দিয়ে আজিজুল হাকিমকে কোপ দিতে গেলে তার মা শান্তা বেগম আহত হয়। 

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স