ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, সকাল থেকে নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে এবং শেষ পর্যন্ত এই পরিস্থিতি বজায় রাখতে পারলে সেটাই বড় সাফল্য হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে দায়িত্বপালনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডিসি মাসুদ আলম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সকাল থেকে কাজ করছে এবং নির্বাচনী কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।
এ সময় তিনি আরও জানান, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করা দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, আটক দুই যুবক বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতে চেয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
daliykalerbangladesh