ঢাকা | বঙ্গাব্দ

ক্যাবের নতুন সভাপতি সফিকুজ্জামান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।

সফিকুজ্জামান ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন সফিকুজ্জামান। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্প্রতি অবসরোত্তর ছুটিতে আছেন ১৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স