তানিশা আক্তার ইভা (৯)। উপজেলার ৭৪নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। পেটে টিউমার থেকে খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সপ্তাহে কমপক্ষে দু'বার কেমোথেরাপী দিতে হয়। জরুরি অপারেশনের কথা জানিয়েছেন চিকিৎসক। এতে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা ও জীবন।
তানিশা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামের রাজমিস্ত্রী মিজানুর রহমানের মেয়ে। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ধারদেনা করে ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস অদ্যাবধি তিনি নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন না। সংসার চালানোই দুঃস্বাধ্য হয়ে পড়েছে তার।
মিজানুর রহমানের মা, ছোট ভাই, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে অভাবের সংসার। খুবই কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই। তবুও বাঁচতে চায় তানিশা। তার আকুতি সরকার বা বিত্তবানদের কেউ তার চিকিৎসায় নিশ্চয়ই এগিয়ে আসবেন। যোগাযোগ (বিকাশ/নগদ): 01640-829359 (জুয়েল)।
daliykalerbangladesh