ঢাকা | বঙ্গাব্দ

৭ মাসেই ভেঙে গেল তারকা দম্পতির সংসার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি সাওবান উমাইস ও আবির আসাদ খান। খুব মধুর সম্পর্ক থেকে সাড়া জীবনের জন্য বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চেয়েছিলেন একই ছাদের নিচে। কিন্তু তা আর হলো না। দাম্পত্য জীবনের ইতি ঘটল মাত্র ৭ মাসের মাথায়।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সাওবান লিখেছেন, তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘তাকে আমি কেবল শুভকামনাই জানাই।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিবাহের মুহূর্তগুলো তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল— “আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ০১-০২-২০২৫।”

সেই সময় তারকাদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছিল তাদের পোস্টের মন্তব্য ঘর। অভিনেত্রী আয়েজা খান লিখেছিলেন, “আবির আর সাওবান! তোমাদের জন্য আমি ভীষণ খুশি। অভিনন্দন।” সহকর্মী মডেল সাদাফ কানওয়াল লিখেছিলেন, “মাশাআল্লাহ, মুবারক হোক।”

তাদের বিয়ের ছবিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে কনে আবিরকে দেখা গিয়েছিল সোনালি-গোলাপি এমব্রয়ডার্ড ফ্রক, ফিটেড ট্রাউজার, অলংকৃত দোপাট্টা ও মিলিয়ে খুসা পরিহিত অবস্থায়।

গহনার মধ্যে ছিল কেবল একটি টিকা ও ফুলের বালা (গজরা)। মেকআপ ছাড়া খোলা চুলে তিনি ছিলেন অনাড়ম্বর ও নান্দনিক।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স