নিজস্ব প্রতিবেদক │ সাঁথিয়া, পাবনা, ২০ সেপ্টেম্বর
পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সমিতির আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র্যালির পর উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আব্দুল হাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন:

-
ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক (ড্রাগ সুপার) নাজমুল হাসান
-
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি
-
পাবনা জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি এর সহ-সভাপতি তারেক ইবনে আনসার
-
উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু
-
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান
-
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান
-
সাঁথিয়া উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাজা
-
পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর
-
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মার্কেটের ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতি সকল ফার্মাসিস্টদের একত্রিত করে ঔষধ প্রশাসন, ভোক্তা অধিকার এবং ব্যবসায়িক উন্নয়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই সভার আয়োজন করে।
daliykalerbangladesh