ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ (ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষক ও পরীক্ষক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, কোষাধ্যক্ষ বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন; মোহাম্মদ আরিফ হোসেন (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান), সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি; মোঃ নুরুল আলম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান), জাতীয় টেকনিক্যাল অফিসার এবং এসএম মুকিতুল ইসলাম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান), জাতীয় টেকনিক্যাল অফিসার, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন।

দিনব্যাপী ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্পে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেস এন্ড মিডিয়া সেলের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং টিম ক্যাপ্টেন রাকিবুল ইসলাম ইফতি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স