ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে অগ্নিকাণ্ডে হোসিয়ারি মার্কেট পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোসিয়ারি মার্কেটের অন্তত তিনটি দোকান ও একটি রিকশা গ্যারেজ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বন্দর রেললাইন সংলগ্ন শাহজালাল মাদরাসার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াত নেতা কালাম জানান, জুমার নামাজের আগে হঠাৎ একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে রুবেল, শাহজাহান ও জুলহাস নামের তিন ব্যবসায়ীর দোকানসহ একটি রিকশা গ্যারেজ ও "বাধন বিরিয়ানী হাউজ" নামে একটি খাবারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-ইন্সপেক্টর ফারুক মিয়া জানান,
“আমরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স