ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, গণহারে ওয়াকআউট কূটনীতিকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন।

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বহু প্রতিনিধি দ্রুত হল থেকে বেরিয়ে যান। গত বছরের মতো এবারও একই ধরনের প্রতিবাদের পুনরাবৃত্তি ঘটে। এতে বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়।

তবে এর মধ্যেই মার্কিন প্রতিনিধিদল নেতানিয়াহুকে করতালি দেয়। নেতানিয়াহু তখন নীরবে দাঁড়িয়ে ছিলেন। হলে উপস্থিত ব্রাজিলীয় প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরে থাকতে দেখা যায়।

সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতানিয়াহু ভাষণ শুরু করার আগে প্রতিনিধিদের শান্ত থাকতে আহ্বান জানানো হয়।

এর আগে গত এক সপ্তাহ ধরে জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিভিন্ন বিশ্বনেতাকে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানিয়েছিল এবং তাকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যায়িত করেছিল।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স