ঢাকা | বঙ্গাব্দ

২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইলিশের প্রজননের সময় মা ইলিশ রক্ষা করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময়ে কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতে পারবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া হবে।

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৮১ দশমিক ৪৩৮ টন ইলিশ রপ্তানি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স