ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে ওমরাহ ভিসা ও ভ্রমণ নিয়মে নতুন সংস্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

লাখ লাখ মুসলমানের কাছে ওমরাহ পালন একটি স্বপ্ন। কিন্তু ভিসার জন্য আবেদন, হোটেল ও পরিবহন বুকিং প্রক্রিয়ায় প্রায়ই জটিলতা দেখা দেয়। সৌদি আরবের নতুন নিয়ম এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে চালু হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়মের মূল দিকগুলো হলো:

১. হোটেল বুকিং বাধ্যতামূলক: ভিসার আবেদন করার সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি লাগবে: পরিবার বা আত্মীয়ের বাসায় অবস্থানের জন্য হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে সংযুক্ত করতে হবে। সফর পরিবর্তন হলেও আইডি হালনাগাদ করতে হবে।

৩. পর্যটক ভিসায় ওমরাহ নয়: পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না। প্রবেশ চেষ্টা করলে থামিয়ে দেওয়া হতে পারে, মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে।

৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক: সকল হজযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে। এটি ই-ভিসা অথবা অনুমোদিত অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুকিং করতে হবে।

৫. কঠোর ভ্রমণসূচি নিয়ম: ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে।

৬. কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনজেন দেশগুলোর নাগরিকরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন। পূর্বশর্ত হলো, আগে এই দেশে অন্তত একবার ভ্রমণ করা এবং ভিসার মেয়াদ এক বছর হবে।

৭. বিমানবন্দরে বুকিং যাচাই: আগমনের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। অনুপস্থিতি থাকলে জরিমানা বা ভ্রমণে বাধা আসতে পারে।

৮. অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার বাধ্যতামূলক: পথচারী ট্যাক্সি বা যে কোনো অননুমোদিত গাড়ি নেওয়া যাবে না। অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন নুসুক অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হবে।

৯. হারামাইন ট্রেনের সময়: হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলবে না। তাই এ সময়ের পর আগমনে অনুমোদিত পরিবহন আগে থেকে বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে কড়া জরিমানা: নিয়ম লঙ্ঘন করলে হজযাত্রী ও এজেন্ট উভয়ের ওপর বড় ধরনের জরিমানা আরোপ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স