ঢাকা | বঙ্গাব্দ

১৭ বছরের জুলুমের অবসান ঘটেছে: শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ১৭ বছরের জুলুম, এই ১৭ বছরের অত্যাচার, এই ১৭ বছরের গুম, খুন, রাহাজানির পরে ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জুলুমবাজদের হাত থেকে আজ রেহাই পেয়েছে।

নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে শনিবার বিকালে ফরিদপুর জেলা ওলামা দলের আয়োজনে নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন ঝিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. ওহিদুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মো. নিজামুদ্দিন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, বিগত ১৭ বছরে আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছে। হাজার হাজার নেতা-কর্মী জেল খেটেছে। অসংখ্য নেতা-কর্মী বাড়িতে থাকতে পারেনি, রাতে ঘুমাতে পারেনি।

তিনি উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা আমাদের ধর্ম পালন করবো, ধারণ করবো, ভালোবাসবো। পাশাপাশি অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করবো। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বাংলাদেশে আছে।

তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আলেম-ওলামাদের শ্রদ্ধা করি। আমার প্রয়াত বাবা আলেম-ওলামাদের শ্রদ্ধা করতেন। আলেম-ওলামাদের নিরাপত্তা ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি অতীতের কথা স্মরণ করে প্রশ্ন রেখে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আলেম-ওলামারা নির্যাতিত হয়েছেন? অন্য ধর্মের মানুষ নির্যাতিত হয়েছেন? হয়নি। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা সম্পর্কে বলেন, শহিদ জিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সঙ্গে ফেরত পাঠিয়েছিলেন।

খালেদা জিয়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সঙ্গে ফেরত পাঠিয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব দেশের সঙ্গে লিয়াজো করেছে, এজন্য রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেননি। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ মানি না, জুলুমবাজ মানি না।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স