ঢাকা | বঙ্গাব্দ

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডে বিকল এয়ারকন্ডিশন (এসি) মেরামতের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—শওকত, মিশকাত ও তানভীর। তারা তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাইনী ওয়ার্ডের বিকল এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। ঘটনাস্থলে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

চমেক হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “এসি মেরামতের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, একজন শ্রমিক বিস্ফোরণের ধাক্কায় ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ওয়ার্ডে কিছু সময়ের জন্য রোগীদের সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।



নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স