ঢাকা | বঙ্গাব্দ

‎মাটিরাঙ্গায় ৪০ বিজিবি'র উদ্যোগে সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

‎তানজিলা সুলতানা রুমা, খাগড়াছড়ি
‎সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে কৃষি সামগ্রী উপহার, বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসবে আর্থিক অনুদান, দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।


‎পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ, দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসবে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।


‎একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।


‎খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স