ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন, পর্যটন সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি │ কালের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র সোনারগাঁয়ের পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি এবং পরিবেশবান্ধব আলোচনা সভা

বুধবার বিকেলে রয়েল রিসোর্ট, সোনারগাঁ-য় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন

প্রধান অতিথি ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন—অল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান এবং রুবেল মিয়া।

বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে এ ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স