ঢাকা | বঙ্গাব্দ

ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জয়পুরহাট জেলা প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ধরন্জী ইউনিয়ন শাখার পক্ষ থেকে১৭ ই অক্টোবর  ৮ নম্বর ওয়ার্ডের পারইল গ্রামের রাত ৯টায় অসুস্থ জাহিদুলের স্ত্রীকে দেখতে যায় এবং কিছু নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন ধরনজি ইউনিয়ন শাখার আমির মাওলানা সাজেদুর রহমান সরকার, সেক্রেটারি মাজেদুর রহমান আরো উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সভাপতি ডাক্তার মাহাবুব হোসেন,  ওলামা বিভাগের সেক্রেটারী আবদুল্লাহ জুল বাদাদাইন,  পেশাজীবী বিভাগের সেক্রেটারি আব্দুল মমিন সহ অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ। তারা সকলেই  রোগীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন সুস্থতার জন্য এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

ইউনিয়ন পেশাজীবি বিভাগের সেক্রেটারি আব্দুল মমিন বলেন শুধু নির্বাচনের আগেই কাজগুলো করছে জাময়াতে ইসলামি এমন না পূর্বেও এমন অনেক কাজ করেছি। আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে  আমরা মানুষের পাশে এখন যেভাবে কাজ করছি আগামীতেও করবো ইনশাআল্লাহ। মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে এবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দ্বায়িত্ব দিবে আমি আশাবাদী এবং ধরন্জী ইউনিয়ন বাসীর বিপদ আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা করেছি এ সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স