ঢাকা | বঙ্গাব্দ

সিভাসুতে তিনদিন ব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু ২৬ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আগামী রবিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এতে যুক্তরাজ্য, থাইল্যান্ড ও বাংলাদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৫০০-এর বেশি গবেষক অংশ নেবেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়’।

তিনি আরও জানান, তিনদিনের সম্মেলনে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অংশগ্রহণকারী গবেষকরা মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একেএম হুমায়ুন কবির, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মো. রায়হান ফারুক ও প্রফেসর ড. মো. মিজানুর রহমান।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স