নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এতে একবারে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমেছে। সাম্প্রতিক সময়ে সোনার দাম এতটা হঠাৎ কমতে দেখা যায়নি।
নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। রবিবারও (২৬ অক্টোবর) একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের বিবৃতি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্যে এই সমন্বয় করা হয়েছে।
সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
আজকের সোনার বাজারদর
| ক্যারেট | প্রতি ভরি (টাকা) |
|---|---|
| ২২ | ২,০৮,৯৯৬ |
| ২১ | ১,৯৯,৫০১ |
| ১৮ | ১,৭০,৯৯৪ |
| সনাতন পদ্ধতি | ১,৪২,২১৯ |
সোনার দামের পাশাপাশি রুপার দামও কমেছে।
📅 তারিখ: ২৬ অক্টোবর ২০২৫
📍 স্থান: ঢাকা
daliykalerbangladesh