ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার | ঢাকা | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। মেলা চলবে আগামী শনিবার (১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ আন্তর্জাতিক মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টোয়াবের ট্যুর অ্যান্ড ফেয়ার বিভাগের পরিচালক মো. তাসলিম আমিন শুভ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতানা
সমাপনী বক্তব্য রাখেন টোয়াব প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান

এবারের মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা ও তুরস্কের ট্যুর অপারেটররা
মেলায় চারটি হলে ২০টি প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টল থাকবে।

দেশি-বিদেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এবং হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
এছাড়াও মেলায় বিটুবি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স