ঢাকা | বঙ্গাব্দ

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ, দুই বাজারেই লেনদেন বেড়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ নভেম্বর) দেশের দুই পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ১১৫ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১,০৭৮ ও ১,৯৮২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়, যা আগের কার্যদিবসের তুলনায় ৬৮ কোটি টাকা বেশি। শনিবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার

রবিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩১৩ পয়েন্টে

এদিন সিএসইতে ১৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়—এর মধ্যে ৯২টির দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ৩৩টির অপরিবর্তিত ছিল।

রবিবার সিএসইতে মোট ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি। শনিবার সেখানে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৯ লাখ টাকার


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স