ঢাকা | বঙ্গাব্দ

‘মুগ’ ডালে রং মিশিয়ে বিক্রি: খাদ্য কর্তৃপক্ষের সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএনএফএসএ)।

রবিবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী ‘মথ’ ডালে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করছে। এই ডালে ব্যবহৃত টারট্রাজাইন রং খাদ্যে ব্যবহারের জন্য অনুমোদিত নয় এবং এতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় দ্বিগুণ পরিমাণ ‘মথ’ ডাল আমদানি করা হলেও বাজারে ‘মথ’ নামে কোনো ডাল পাওয়া যায়নি। বাজার থেকে সংগৃহীত ‘মুগ’ ডালের অর্ধেকের বেশি নমুনায় রঙ মেশানোর প্রমাণ মিলেছে।

খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অননুমোদিতভাবে কোনো রং খাদ্যে মেশানো, সংরক্ষণ বা বিক্রি করা ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ২৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সকল খাদ্য ব্যবসায়ীকে রংযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, সাধারণ ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—‘মুগ’ ডাল কেনার সময় ডালের প্রাকৃতিক রং ও বিশুদ্ধতা যাচাই করতে এবং রঙ মেশানো ডাল থেকে বিরত থাকতে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স