প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রবিবার (২ নভেম্বর) মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ।
মেঘলা আকাশের কথা মাথায় রেখে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।
🔹 ভারত একাদশ:
শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
🔹 দক্ষিণ আফ্রিকা একাদশ:
লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।
👉 দুই দলেরই এটি প্রথম ফাইনাল, তাই আজ মুম্বাইয়ের মাঠে উঠতে যাচ্ছে নারী ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়।
daliykalerbangladesh