ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
বাঁ থেকে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান ও মাসুদুজ্জামান মাসুদ ছবির ক্যাপশন: বাঁ থেকে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান ও মাসুদুজ্জামান মাসুদ
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন— নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদ।

এই চারটি আসনের বাইরে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয়নি। এই আসনে বিএনপির সম্ভাব্য শরিক দলের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী আলোচনায় রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স