নারায়ণগঞ্জ মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম। স্থানীয় ও মহানগর নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি মঙ্গলবার বিকেলে ২৩নং ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তার হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট জাকির হোসেন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোঃ রেজা রিপন,বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ,বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক রানা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম (বাবু)।
অনুষ্ঠান
সঞ্চালনায় ছিলেন২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ (কালুন),বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন:২৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ কাজী নজরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তৃণমূলের প্রতিটি কর্মীকে সক্রিয় থাকার এবং দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
daliykalerbangladesh