ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার-২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলাসহ ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার মৃত রনী মিয়ার স্ত্রী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সিমু রানী (২৩) ও একই থানার একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ হোসেন (২০)। ধৃতদের রোববার (২০ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৯ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স