ঢাকা | বঙ্গাব্দ

গুলিস্তানের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
গুলিস্তানের সুন্দরবন মার্কেট। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: গুলিস্তানের সুন্দরবন মার্কেট। ছবি: সংগৃহীত
ad728
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স