ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কাদা ছিটকে সংঘর্ষ, আহত ৩০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বুরো প্রধান

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের কাদা ছিটকে পড়া নিয়ে বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকালে করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ সংঘর্ষ হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গত শনিবার (৯ আগস্ট) বিকেলে গৌরারগোপ গ্রামের তাজুল ইসলাম হেঁটে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন একই গ্রামের মাসুদ মিয়া। মোটরসাইকেলের চাকার কাদা ছিটকে তাজুল ইসলামের গায়ে লাগলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদ মিয়া তাজুল ইসলামকে মারধর করেন। এ ঘটনার জেরে আজ সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসি মাহবুব মোর্শেদ বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স