ঢাকা | বঙ্গাব্দ

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2025 ইং
ছবি: পিপল ছবির ক্যাপশন: ছবি: পিপল
ad728

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগে ১৬টির বেশি ভবন ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে।

কম্পন রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধার মৃত্যু হয়। একই ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এ ছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। আহতরা আশঙ্কামুক্ত। এপি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স