ঢাকা | বঙ্গাব্দ

আজ ঢাকা-আশুলিয়া রুটে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা-আশুলিয়া রুটের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত। এ সময় আশুলিয়া টিবিএস (টাউন বোর্ডিং স্টেশন) থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের ১২ ইঞ্চি ব্যাস এবং ১৪০ পিএসআইজি চাপের লাইনে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে

📍 যেসব এলাকায় গ্যাস থাকবে না:

  • ঢাকা ইপিজেড

  • কাশিমপুর

  • সারদাগঞ্জ

  • হাজী মার্কেট

  • শ্রীপুর

  • কাঠগড়া

  • জিরাবো

  • গাজীরচট

  • নয়াপাড়া

  • দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ

এ ছাড়া আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভোক্তাদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।


🔔 পরামর্শ:
এই সময়কালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের খাবার রান্না ও প্রয়োজনীয় গ্যাসভিত্তিক কাজ আগেভাগেই সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স