ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে অটোরিকশা বাঁচাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ছবির ক্যাপশন: চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে
ad728
চট্টগ্রামের চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল সংলগ্ন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহন ও চট্টগ্রাম থেকে বান্দরবানগামী পুরবী পরিবহন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে বাস দুটি রাস্তার দুই পাশে ছিটকে যায়। এর মধ্যে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং অপরটি রাস্তার বাইরে পড়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত কেউ না হলেও দুই চালকসহ কয়েকজন যাত্রী সামান্য আঘাত পান।


দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, অটোরিকশা চালকের বেপরোয়া ওভারটেকের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, দুই বাসের সংঘর্ষে চালক সামান্য আহত হলেও যাত্রীরা গুরুতর আঘাত পাননি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স