
কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
নিহত জুবায়ের হাজিপুর কাচারী বাজারের মেকানিক্যাল ব্যবসায়ী মো. বাদল মিয়ার একমাত্র ছেলে। স্থানীয় ঔষধ ব্যবসায়ী ডা. বুলবুল জানান, সকালে জুবায়েরের মা তাকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলতে দিয়ে গৃহস্থালি ও রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
কিছুক্ষণ পর ছেলের কোনো সাড়া না পেয়ে মা বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন। পরে সন্দেহবশত পুকুরে খোঁজ নিতে গিয়ে জুবায়েরকে পানিতে ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।
দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।