
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এদিন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধোয়ানোর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হাত ধোয়া প্রদর্শনী, অনুশীলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার অনুশীলন করান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন এবং পৌর জামায়াতের আমির মো. একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“সঠিকভাবে হাত ধোয়া ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে শিশুদের ছোটবেলা থেকেই।”