
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার নিশ্চিত করেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে।
ফলাফল পাওয়া যাবে:
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান
এসএমএসের মাধ্যমে (শর্ট কোড 16222)
পরীক্ষার পরিসংখ্যান:
মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১ জন (ছাত্র ৬,১৮,০১৫, ছাত্রী ৬,৩৩,০৯৬)
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২,৭৯৭টি কেন্দ্রে
ঢাকা বোর্ড: ২,৯১,২৪১ জন
রাজশাহী: ১,৩৩,২৪২ জন
কুমিল্লা: ১,০১,৭৫০ জন
যশোর: ১,১৬,৩১৭ জন
চট্টগ্রাম: ১,৩৫ জন
বরিশাল: ৬১,২৫০ জন
সিলেট: ৬৯,৬৮৩ জন
দিনাজপুর: ১,০৩,৮৩২ জন
ময়মনসিংহ: ৭৮,২৭৩ জন
মাদরাসা বোর্ড (আলিম): ৮৬,১০২ জন
কারিগরি বোর্ড (এইচএসসি বিএম/বিএমটি): ১,০৯,৬১১ জন
দ্রষ্টব্য: শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফল প্রকাশ করা হবে না। পরীক্ষার্থীরা শুধুমাত্র ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।