প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
ভালোবাসায় বিক্রি হয়ে আছি, টাকার কাছে নয় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রনির হৃদয়ছোঁয়া বক্তব্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বন্দর থানার অন্যতম নেতা মোঃ রনি বলেছেন—
“আমরা টাকার কাছে বিক্রি হতে আসিনি, কারণ আমরা তো সেই বহু আগেই ভালোবাসায় বিক্রি হয়ে গেছি। মহানগর বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম সাহেব এবং তারই সুযোগ্য সন্তান জনাব আবুল কাওছার (আশা ভাই)— তাঁদের ভালোবাসা, নেতৃত্ব ও ত্যাগের কাছে আমরা চিরঋণী।”
রনি আরও বলেন, “আমাদের রাজনীতি টাকার নয়, এটি ভালোবাসা ও নীতির রাজনীতি। আবুল কালাম সাহেব ও আশা ভাইয়ের মতো ত্যাগী ও সৎ নেতার পাশে থাকা আমাদের গর্ব। আমরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।”
স্থানীয় রাজনৈতিক মহলে রনির এই বক্তব্য ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকে একে ত্যাগ ও আনুগত্যের রাজনীতির প্রতীকী ঘোষণা হিসেবে দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ dailykalerbangladesh