
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবুজ বাংলা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু ও পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।