প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের রতনপুর বাজারের পাশে অবস্থিত রতনপুর উচ্চ বিদ্যালয়। ৩০ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় হলরুমে রতনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক পরীক্ষার ও এসএসসি ২০২৬ ব্যাচের টেস্ট পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে প্রতি শ্রেণিতে উত্তীর্ণ ১ম, ২য়, ৩য় তিনজনকে পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও সর্বোচ্চ উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন বক্তারা।
ফলাফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: নুরুজ্জামান চৌধুরী সভাপতি রতনপুর উচ্চ বিদ্যালয়, মো: মামুনুর অভিভাবক সদস্য রতনপুর উচ্চ বিদ্যালয়, মো: ফজলে এলাহী প্রধান শিক্ষক রতনপুর উচ্চ বিদ্যালয়, মো: মোতাহারুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক রতনপুর উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো: ওহিদুজ্জামান (রহিত), মো: রহমতুল্লাহ, মো: রেজাউল, মো: মতিয়ার রহমান, মো: বাবর আলী, মো: মিরাজুল, মো: মিজানুর রহমান, মোছা: উম্মে হাবিবা, মোছা: নাসরিন আক্তার, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিয়াছ সরকার সমাজসেবক রতনপুর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ dailykalerbangladesh