প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
হোসেনপুরে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন নাগরিক সংগঠন সমূহ শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে সাংবাদিকরা "সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই" এবং "মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই" শ্লোগানসহ বিভিন্ন ব্যানার হাতে নিয়ে তাদের গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তুহিন হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের জোর দাবি করেন। দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর নির্মম আঘাত।"দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক এ.কে.এম. মোহাম্মদ আলী বলেন,"প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজ নির্বাক থাকা চলবে না।"মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক হাসিম রেজা দানিছ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক ফরিদ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মানসুরুল হক রবিন, দৈনিক যুগান্তরের মশিউর রহমান সুমন, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, দৈনিক সংগ্রামের সামছুল হক, দৈনিক জনতার শাহীন আহমেদ, দেশবার্তার জাকারিয়া আলম, মোঃ জুবায়ের আহমেদ বয়ান, মোঃ আফাজ উদ্দিন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক মোঃ আলাল মিয়া, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আতাহার আলী মৃধা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ ডালিম এবং বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তুহিনের হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার দাবির পাশাপাশি সাগর-রুনি সহ সারাদেশে সাংবাদিক হত্যাকাণ্ড ও হেনস্তা বন্ধের জন্য কড়াকড়ি ব্যবস্থা গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ dailykalerbangladesh