
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পৌর বাজারের ভাইভাই প্লাজার তৃতীয় তলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মো. মজিবুল্লাহ নাহিদ।
ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী সিদ্দিকুর রহমান, মাইনুদ্দীন রিপন, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলী আকবরসহ স্থানীয় বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা জানান, হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, যার মধ্যে সিটি স্ক্যানসহ উন্নতমানের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এতে আড়াইহাজারসহ আশপাশের মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে হাসপাতালের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।