ঢাকা | বঙ্গাব্দ

এমবাপ্পে-ভিনিসিয়াসের কম্বিনেশন, নবাগত ওভেইদোকে ছাড়িয়ে দিল রিয়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার পর এবার নবাগত ওভেইদোর বিপক্ষেও সহজ জয় তুলে নিয়েছে তারা। এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়াসের এক গোলে রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

২৪ বছর পর শীর্ষ লিগে ফেরা ওভেইদো নিজেদের মাঠে তেমন প্রতিরোধই গড়তে পারেনি। শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। ম্যাচজুড়ে ২৬টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। ভাগ্য আর কিছুটা অদক্ষতায় আরও বড় জয় হাতছাড়া হয় আনচেলত্তির শিষ্যদের।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে রদ্রিগোর শট সামান্য দূর দিয়ে চলে যায় পোস্টের বাইরে। অবশেষে ৩৭ মিনিটে আর্দা গুলেরের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জালের দেখা পান এমবাপ্পে। টানা দুই ম্যাচে গোল করলেন ফরাসি তারকা। আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষেও জয়সূচক গোল করেছিলেন তিনি। শেষ দিকে আরও দুটি গোল আসে রিয়ালের ঝুলিতে। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ভিনি।

দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে শীর্ষে ভিয়ারিয়াল, আর দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স