ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনে অভিযান: কয়রা থেকে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকা হতে অবৈধভাবে শিকার হওয়া ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টায় সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার বিকেলে কয়রা কোস্টগার্ড কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার হওয়া ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করে। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়।

জব্দ কাঁকড়াগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স