ঢাকা | বঙ্গাব্দ

যুবদল নেতা হুমায়ুনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও মিছিলে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বন্দর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর বেবি-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন। তিনি শতশত নেতাকর্মী নিয়ে এ শোভাযাত্রায় যোগদান করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালিটি বন্দর স্কুলঘাট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে র‌্যালিটি বন্দর বাজার হয়ে সেন্ট্রাল খেয়াঘাট পাড় হয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, ডিআইটি, চাষাড়া প্রভৃতি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাজার সড়কের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ও বন্দর বেবি-সিএনজি শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা সজিব, অর্থ সম্পাদক আরিফ, বন্দর থানা যুবদল নেতা মো. রাসেল, মডেল বাবু, রাতুল হাসান মিশুক, রাজিব মোল্লা, ফালান, রোমান, বিপ্লব প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স