ঢাকা | বঙ্গাব্দ

বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের সম্ভবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বরগুনায় একই ঘরে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। 

নিহতরা হলেন আকলিমা (২৭) ও স্বপন মোল্লা (৩২)। আকলিমা দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে। স্বপন মোল্লা একই গ্রামের খালেক মোল্লার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। তাদের সাদিয়া (৬) ও আফসানা (১) নামে দুটি সন্তান রয়েছে।

নিহত স্বপনের চাচাত বোন রাজিয়া বেগম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ওজু করতে গেলে সাদিয়া দৌড়ে গিয়ে বলে, আম্মি মোগো ঘরে চলেন, মা কথা বলে না। আব্বাকেও দেখি না। আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা রক্তমাখা মরদেহ মেঝেতে পড়ে আছে। এ সময় স্বপনকে খুঁজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে থাকতে দেখা যায়। পাশেই চেয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ।’ 

স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে তাদের মধ্যে সাংসারিক কলহ লাগত। স্বপন নিয়মিত কাজ না করায় তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব ও ঝগড়াঝাটি হতো।’ 

এ বিষয়ে আকলিমার বাবা আব্বাস মৃধা জানান, ঘটনাটি পারিবারিক কলহের কারণে ঘটতে পারে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে বর্তমানে জায়গাটি ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চলছে।’


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স