ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪৭১ জন। তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফল গণনা। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও। প্রার্থীদের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক-
ভিপি প্রার্থীদের মধ্যে কে কোন হলের
ছাত্রদল সমর্থিত প্যানেল
ভিপি প্রার্থী: আবিদুল ইসলাম খান, ইসলামিক স্টাডিজ, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল কেন্দ্র)
জিএস প্রার্থী: শেখ তানভীর বারী হামিম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল কেন্দ্র)
এজিএস প্রার্থী: তানভীর আল হাদী মায়েদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)
ছাত্রশিবির (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
ভিপি প্রার্থী: মো. আবু সাদিক (সাদিক কায়েম), রাষ্ট্রবিজ্ঞান, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)
জিএস প্রার্থী: এস এম ফরহাদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)
এজিএস প্রার্থী: মহিউদ্দিন খান, লোক প্রশাসন, বিজয় একাত্তর হল (সিনেট ভবন)
গণতান্ত্রিক ছাত্রসংসদ (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ)
ভিপি প্রার্থী: আব্দুল কাদের, সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)
জিএস প্রার্থী: আবু বাকের মজুমদার, ভুতত্ত্ব বিভাগ, ফজলুল হক মুসলিম হল, (কার্জন হল কেন্দ্র)
এজিএস প্রার্থী: আশরেফা খাতুন, আন্তর্জাতিক সম্পর্ক, শামসুন নাহার হল (ইউল্যাব স্কুল)
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
ভিপি প্রার্থী: উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, সুফিয়া কামাল হল (ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র)
জিএস প্রার্থী: আল সাদি ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগ, সূর্যসেন হল (উদয়ন স্কুল)
বামপন্থী সাতটি সংগঠন (প্রতিরোধ পর্ষদ)
ভিপি প্রার্থী: শেখ তাসনিম ইমরোজ ইমি, সমাজবিজ্ঞান শামসুন নাহার হল,
জিএস প্রার্থী: মেঘমল্লার বসু, জগন্নাথ হল, শারীরিক শিক্ষা কেন্দ্র
এজিএস প্রার্থী: জাবির আহমেদ জুবেল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শারীরিক শিক্ষা কেন্দ্র
সমন্বিত শিক্ষার্থী সংসদ (স্বতন্ত্র)
ভিপি প্রার্থী: জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, আরবি, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল)
জিএস প্রার্থী: মাহিন সরকার (প্রার্থিতা প্রত্যাহার, আবু বাকেরকে সমর্থন)
এজিএস প্রার্থী: ফাতেমা শারমিন অ্যানি, ইসলামিক স্টাডিজ, শামসুন নাহার হল (ইউল্যাব)
ছাত্র অধিকার পরিষদ সমর্থিত (ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ)
ভিপি প্রার্থী: বিন ইয়ামীন মোল্লা, লোকপ্রশাসন, স্যার এ এফ রহমান হল (সিনেট ভবন)
জিএস প্রার্থী: সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ, রোকেয়া হল (টিএসসি কেন্দ্র)
ইসলামী ছাত্র আন্দোলন (সচেতন শিক্ষার্থী সংসদ)
ভিপি প্রার্থী: ইয়াছিন আরাফাত ইসলামিক স্টাডিজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)
জিএস প্রার্থী: খায়রুল আহসান মারজান, আন্তর্জাতিক সম্পর্ক, সলিমুল্লাহ মুসলিম হল (উদয়ন স্কুল)
এজিএস প্রার্থী: সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, আরবি বিভাগ, এ এফ রহমান হল (সিনেট ভবন)
স্বতন্ত্র আলোচিত প্রার্থী
ভিপি প্রার্থী: শামীম হোসেন, ইংরেজি বিভাগ, বিজয় একাত্তর হল (সিনেট ভবন)
ভিপি প্রার্থী: তৈয়ব হালদার (সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী), সলিমুল্লাহ হল (শারীরিক শিক্ষা কেন্দ্র)
জিএস প্রার্থী: আরাফাত চৌধুরী, আইন বিভাগ, সূর্যসেন হল (উদয়ন স্কুল)
এজিএস প্রার্থী: হাসিবুল ইসলাম, শেখ মুজিবুর রহমান হল, (উদয়ন স্কুল
এজিএস প্রার্থী: তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (শারীরিক শিক্ষা কেন্দ্র)
এজিএস প্রার্থী: আশিকুর রহমান জিম, সূর্যসেন হল (উদয়ন স্কুল)
এজিএস প্রার্থী: মহিউদ্দিন রনি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (শারীরিক শিক্ষাকেন্দ্র)
গবেষণা সম্পাদক প্রার্থী: সানজিদা আহমেদ তন্বি, ক্লিনিক্যাল সাইকোলজি, রোকেয়া হল (টিএসসি)
ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী তালিকা
সহ-সভাপতি (ভিপি) পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান মুন্না।
সদস্য পদপ্রার্থী জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ছাত্রশিবির) প্রার্থী যারা
সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ পদপ্রার্থী সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাখাওয়াত জাকারিয়া।
সদস্য পদে রয়েছেন সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন, এবং আনাস বিন মনির।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্রার্থী তালিকা
সহ-সভাপতি (ভিপি) পদে আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু বাকের মজুমদার এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী আশরেফা খাতুন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনীত মো. হাসিবুল ইসলাম পরে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ মানবাধিকার এবং আইন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিকা তাহসিনা।
সদস্য পদে রয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান এবং ফেরদৌস আলম।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য েপ্যানেলে যারা লড়ছেন
সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক (জিএস) পদে আল সাদী ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাহেদ আহমদ। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক নাফিজ বাশার আলিফ, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে প্রার্থী নুসরাত জাহান।
সদস্য পদে নওরীন সুলতানা, আবিদ আবদুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের, আবদুল্লাহ আলম মুবিন, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ, মো. মুকতারুল ইসলাম, হাসিবুর রহমান, রাফিউল হক, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
daliykalerbangladesh