ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে আসন বণ্টন নিয়ে বিক্ষোভ: ভাঙ্গা-মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ডে গাছের গুড়ি ফেলে ও রাস্তায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করা হয়।

এছাড়াও আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় ভাঙ্গা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চারপাশে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসে তিন দিনের আল্টিমেটাম শেষে আজ আবার তারা মহাসড়ক অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স