ঢাকা | বঙ্গাব্দ

লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে রাখার সহজ কৌশল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নারীর সাজের অন্যতম উপাদান লিপস্টিক। তবে কফি, কোল্ড ড্রিঙ্ক বা খাবার খাওয়ার পর, বা ঘাম মুছলে লিপস্টিক সহজেই মুছে যায়। এতে ঠোঁট ফ্যাকাসে দেখায়। কিছু সহজ কৌশল মেনে চললে লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকে এবং হাসিও হয় নিখুঁত।

ঠোঁটকে প্রস্তুত করুন
শুষ্ক ঠোঁটে লিপস্টিক বেশি সময় টিকে না। লিপ স্ক্রাব বা হালকা ব্রাশ দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন। তারপর লিপ বাম লাগান এবং কয়েক মিনিট পর টিস্যু দিয়ে বাড়তি আর্দ্রতা মুছে নিন।

লিপ প্রাইমার বা কনসিলার ব্যবহার করুন
লিপস্টিক লাগানোর আগে পাতলা করে কনসিলার বা লিপ প্রাইমার ব্যবহার করুন। এতে ঠোঁটের রঙ সমান দেখাবে এবং লিপস্টিক আরও ভালোভাবে বসবে।

লিপ লাইনার দিয়ে শেপ ও বেস তৈরি করুন
ঠোঁটের আউটলাইন টানতে লিপ লাইনার ব্যবহার করুন। ভেতরে হালকা করে ভরাট করলে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয়।

সঠিক লেয়ারিং টেকনিক
প্রথমে একটি কোট লিপস্টিক লাগান, তারপর টিস্যু দিয়ে হালকা চাপ দিন। এরপর দ্বিতীয় কোট দিন। এই লেয়ারিং লিপস্টিককে কয়েক ঘণ্টা ধরে রাখে।

পাউডার সেটিং ট্রিকস
লিপস্টিকের ওপর টিস্যু চাপিয়ে তার ওপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এতে লিপস্টিক সেট হয় এবং সহজে মুছবে না।

খাবারের সময় সতর্কতা
অতিরিক্ত তেলতেলে খাবার লিপস্টিক মুছে দেয়। খাওয়ার সময় সতর্ক থাকুন। পানীয় খাওয়ার সময় স্ট্র ব্যবহার করলে রঙ অনেকক্ষণ টিকে থাকে।

লিপস্টিক টিকে থাকবে কি না, তা কেবল পণ্যের গুণে নয়, ব্যবহারকারীর কৌশলের ওপরও নির্ভর করে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স